ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, পরবর্তী পাঁচ বছরের জন্য বুন্দেসলিগা সম্প্রচারের স্বত্ব পেল জি এন্টারটেইনমেন্ট ⚽
ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এল দারুণ সুখবর, পরবর্তী পাঁচ বছরের জন্য জার্মানির জনপ্রিয় বুন্দেসলিগা সম্প্রচারের স্বত্ব পেল জি এন্টারটেইনমেন্ট। এখন থেকে টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে বায়ার্ন মিউনিখ বা বরুশিয়া ডর্টমুন্ডের মতো বিশ্বখ্যাত ক্লাবের হাই-ভোল্টেজ ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দেশের দর্শকরা।




