অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ এবার ভারতে 🏏
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (BBL)-এর ২০২৬-২৭ মরসুমের উদ্বোধনী ম্যাচটি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঐতিহাসিক ঘোষণা করেছেন। মেলবোর্ন রেনেগেডস এবং পার্থ স্কর্চার্স দল দুটি এই ম্যাচে মুখোমুখি হবে।











